মিশন
আমাদের মিশন হলো ৪ বছর বয়সী শিশু থেকে শুরু করে ১০/১২ বছরের শিক্ষার্থীদের সরকারি শিক্ষার কারিকুলামের পাশাপাশি ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গ সমন্বয় প্রদান করা। আমরা শিশুদেরকে সহিহ শুদ্ধ কুরআন পাঠ, নাযিরা ও হিফযের মাধ্যমে ইসলামী জ্ঞান ও নৈতিকতার দিকে গড়ে তুলতে চাই। এছাড়া আমাদের শিক্ষা পদ্ধতি শিশুদের ইংরেজি ভাষায় দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য TESOL Kids-এর সহায়তা গ্রহণ করে, যাতে তারা বিশ্বের যে কোনো শিক্ষামঞ্চে এবং বাংলাদেশের যেকোনো মাধ্যমিক পরীক্ষায় তাদের মেধার পূর্ণ প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে সৎচরিত্র, দায়িত্বশীলতা, সম্মান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও কমিউনিটি সেবার চেতনাকে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভিশন
আমাদের ভিশন হলো একাডেমিকে এমন একটি প্রগতিশীল এবং উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা যেখানে শিক্ষার্থীরা শুধু হিফয ও কুরআনের জ্ঞানেই পারদর্শী হবে না, বরং সমন্বিত সাধারণ শিক্ষা, ইংলিশ স্পোকেন দক্ষতা, সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সামগ্রিক বিকাশ সাধিত হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে এবং সমাজে এক শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বিশেষভাবে আমরা বৃত্তি, ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি ও সাপ্তাহিক প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনা সর্বাধিক উদ্ভাবনের সুযোগ দিতে চাই।